বিশ্বকাপের সেরা একাদশে ইংল্যান্ডের ৩, বাংলাদেশের কেউ নেই
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যক্তিগতভাবে কয়েকজন ক্রিকেটার আলো ছড়ালেও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেয়ার মতো প্রভাব রাখতে পারেননি কেউই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যক্তিগতভাবে কয়েকজন ক্রিকেটার আলো ছড়ালেও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেয়ার মতো প্রভাব রাখতে পারেননি কেউই।
অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্বার ও ধূমকেতু একাদশ। এরই মধ্যে ফাইনালকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সংযোজন পেয়েছে দুর্বার দল।
দুরন্ত একাদশকে ৭ উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে দুর্বার একাদশ। ফাইনালে দলটির প্রতিপক্ষ লিটন দাসের ধূমকেতু একাদশ। ফাইনালে লিটনের দলকে হারিয়ে শিরোপা জিততে চান খালেদ আহমেদ।
ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে যুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
বিসিবি আয়োজিত অদম্য কাপে শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারল না দুরন্ত। ফাইনালে উঠতে হলে শুধু জিতলেই নয়, জিততে হতো বড় ব্যবধানে। এমন চাপের ম্যাচে আকবর আলীদের দল জিততেই পারল না। বরং দুরন্তকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট নিশ্চিত করল নাজমুল হাসান শান্তর দুর্বার।
পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলছে স্কটল্যান্ডের বিপক্ষে। অথচ কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর সাড়ে তিনটায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের ফলে দেশে বসে ‘অবসর’ সময় পার করছেন লিটন দাসরা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ৫০ ক্রিকেটার। সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। টুর্নামেন্টের গত মৌসুমে বল হাতে আলো ছড়ানো রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ তিন আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন সাইম আইয়ুব। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাট হাতে আলোও ছড়িয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন করতে পারায় অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইম। কদিন আগে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠে এসেছেন ২৩ বছর বয়সি পাকিস্তানি ক্রিকেটার।
আগের ম্যাচেই দুরন্তকে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দারুণ শুরু পেয়েছিল ধুমকেতু। এবার দুর্বারের বিপক্ষে ১৫৭ রানের পুঁজি নিয়েও জয় পায়নি লিটন দাসের দল। শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল দুর্বার। তবে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বলে দাবি ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতন শর্মার। তিনি মনে করেন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরই পাকিস্তান ইউ টার্ন নেবে।
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের জন্য ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও ধারাভাষ্যকারদের এই তালিকায় দেখা যাবে আতহার আলী খানকে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ মঈন আলী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে বাংলাদেশ অসাধারণ ফলাফল করত বলে বিশ্বাস ইংল্যান্ডের এই অলরাউন্ডারের।