বাংলাদেশকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া হচ্ছে না, দাবি হিলির
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। সাড়ে তিনদিনে শেষ হওয়া টেস্টের ১১ সেশনের একটিতেও জিততে পারেনি অজিরা। ব্যাটে-বলে পারফর্ম করে মাঠের ক্রিকেটে স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অ্যালিসা হিলি মনে করেন, এমন একটা জয়ের পর বাংলাদেশকে পুরোপুরি কৃতিত্ব দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানান, অজিদের ভুলের চেয়ে বাংলাদেশ কী কী ভালো করেছে এসব নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত।