ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০
সিরিজের আগের ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছিলেন টিম ডেভিড। তার ৩৭ বলের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রান অনায়াসে তাড়া করে অস্ট্রেলিয়া। সেই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় চতুর্থ টি-টোয়েন্টিতে তাকে বিশ্রামে রাখে দল। তবে তার অনুপস্থিতিতেও লক্ষ্য বড় হলেও খুব একটা সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া।