এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘দি ইনভিন্সিবল ৯/১১’ ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীতে ক্রিকেটপ্রেমী সদস্যদের নিয়ে ২০২১ সালে ‘৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। একই বছর কলাবাগান মাঠে ৯টি দলের অংশগ্রহণে প্রথম আসর অনুষ্ঠিত হয়, যেখানে নোয়াখালী রয়্যালস ৯/১১ চ্যাম্পিয়ন এবং জিকু ইন্টারন্যাশনাল ৯/১১ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবার সিজন-২-এ অংশ নিচ্ছে মোট ১২টি দল। দলগুলো হলো: ঢাকা ক্যাপিটালস ৯/১১, ফেনী ওয়ারিয়রস ৯/১১, সিলেট টাইটানস ৯/১১, নোয়াখালী রয়্যালস ৯/১১, বরিশাল ৯/১১ স্ট্রাইকার্স, ৯/১১ স্পোর্টস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ৯/১১, পুরান ঢাকা ৯/১১, লক্ষ্মীপুর এক্সপ্রেস ৯/১১, খুলনা টাইগার্স ৯/১১, রংপুর রাইডার্স ৯/১১ এবং খালিশপুর এক্সপ্রেস ৯/১১।
১২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে অংশ নেবে এবং সেখান থেকে বিজয়ীরা ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল, শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, এবং টুর্নামেন্ট শেষে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘ক্লেমন’। পাশাপাশি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অলটাইম, রুহানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ওয়েডিং পেইজেস বাংলাদেশ। টুর্নামেন্টের আয়োজন করছে ৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সহযোগিতায় রয়েছে ‘দি ইনভিন্সিবল ৯/১১’।