৩ অক্টোবর শুরু এনসিএল, ৪ দলের স্কোয়াড ঘোষণা

এনসিএল
এনসিএল
এনসিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর থেকে। দেশের ৮টি বিভাগের অংশগ্রহণে ৪ দিনের ম্যাচের এই টুর্নামেন্টে মোট ৭টি রাউন্ডে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো।

এরই মধ্যে চারটি দলের স্কোয়াড ঘোষণা করেছে আয়োজকরা। চট্টগ্রাম বিভাগে মাঠে নামবেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী এবং স্পিনার হাসান মুরাদ।

খুলনা বিভাগের হয়ে খেলবেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ মিথুন। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করছেন স্পিনার রাকিবুল হাসান ও পেসার আবু হায়দার রনি।

অন্যদিকে বরিশাল বিভাগে অভিজ্ঞ তানভীর ইসলাম ও তরুণ জাওয়াদ আবরারদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা স্কোয়াডে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ অক্টোবর থেকে।

তৃতীয় ও চতুর্থ রাউন্ড শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর থেকে। ৩১ অক্টোবর মাঠে গড়াবে পঞ্চম রাউন্ডের খেলা। আর সর্বশেষ দুই রাউন্ডের ম্যাচ শুরু হবে ৭ নভেম্বর ও ১৪ নভেম্বর থেকে।

খুলনা বিভাগের স্কোয়াড-

এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, কালাম সিদ্দিকী অ্যালিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম, মেহেদী হাসান রানা।

ময়মনসিংহ বিভাগের স্কোয়াড-

আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসাব্বেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মোহাম্মদ ফাহিম, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, রিজান হোসেন।

বরিশাল বিভাগের স্কোয়াড-

মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অভি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি, আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, মইনুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগের স্কোয়াড-

ইফরান শুক্কুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল, তাসামুল হক।

আরো পড়ুন: