সোবহানার হাফ সেঞ্চুরির ম্যাচে সিরিজ হারল বাংলাদেশ
সোবহানা মোস্তারির ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু দুই লঙ্কান ব্যাটার ইমেশা দুলানি ও হাসিনি পেরেরা্র এক জুটিই ম্যাচ ছিনিয়ে নেয় বাংলাদেশের কাছ থেকে। হাসিনির ৯৫ রানে ভর করে ২১ বল হাতে রেখেই সাত উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যাবধানে জিতে নিয়েছে তারা।