ক্যান্সার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন
সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কব্জিতে চোট পেলেও ম্যাট রেনশকে নিয়ে অনিশ্চিয়তা নেই। তবে একই ম্যাচে চোট পাওয়া ক্যামেরন গ্রিন প্রথম টেস্টে অনিশ্চিত। আগেই ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস। ব্যাকআপ হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যুক্ত করা হয়েছে নিক ম্যাডিসন ও স্যাম হার্পারকে।