বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন স্টার্লিং
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন পল স্টার্লিং, এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন গ্যারি উইলসন। শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি হলো। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। স্টার্লিংয়ের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন স্যাম টপিং।