নিষেধাজ্ঞায় পড়ে অবসরে সামিত প্যাটেল
ভারতের গোয়ায় অনুষ্ঠিত লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি অংশ নিয়ে বিপাকে পড়েছেন সামিত প্যাটেল, রবি বোপারা ও পিটার সিডলের মতো ক্রিকেটার। অনুমোদনহীন এই টুর্নামেন্টে খেলার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তারা। এবার এই নিষেধাজ্ঞার পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্যাটেল।