হৃদয়ের ৩৫০*, বাংলাদেশ 'এ' দলের ৬৭৬
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ৫১২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭১ রান করেছিল বাংলাদেশ। চতুর্থ ও শেষ দিনে অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে লিডও নিয়েছে বাংলাদেশ।