শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ সিডন্স
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপেও। চলতি বছরে আরেকটি বিশ্বকাপ খেলবেন চামিরা আতাপাত্তুরা। ইংল্যান্ড বিশ্বকাপের আগে জেমি সিডন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।