হোপের বিধ্বংসী সেঞ্চুরি, ২৪৯ করেও হারল ভারত
রাঁচিতে রানের বন্যায় শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজের। ভারতের ২৪৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ৫ রানে ২ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরি ও শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নেয় তারা। ৪৫ বলে অপরাজিত ১০২ রান করেন হোপ, ৩৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন রাদারফোর্ড। চার উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।