গাঙ্গুলীর বায়োপিকের শ্যুটিংয়ে পিচ নষ্ট, কাটা গেল ২৭ পয়েন্ট
বেশ কিছুদিন ধরেই শ্যুটিং চলছে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের। এই সিনেমায় সাবেক এই অধিনায়কের নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। সিনেমাটির একটি অংশের শ্যুটিং করা হয়েছে কাউন্টি ক্লাব লেস্টারশায়ারে। এই শ্যুটিংয়ের ফলেই বড় ধাক্কা খেয়েছে ক্লাবটি। ৬ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে তাদের। পাশাপাশি পেনাল্টি পেতে হয়েছে ২৭ পয়েন্ট।