চেজকে টেস্টে পেতে আশাবাদী স্যামি
আঙুলের চোটে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক রোস্টন চেজ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী প্রধান কোচ ড্যারেন স্যামি।