ব্যাটে-বলে নৈপুণ্যে সিরিজে সমতা বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর প্রথম টি-টোয়েন্টি হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করে সাইফ হাসান ও তানজিদ হাসানের জোড়া হাফ সেঞ্চুরির সঙ্গে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ইনিংসে ১৮৬ রান তোলে বাংলাদেশ। এরপর রিশাদ হোসেন ও শেখ মেহেদীর নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৫২ রানে গুটিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।