‘বাংলাদেশ সফরের পর এবারই প্রথম ফ্লাডলাইটে খেললাম’
নিজেদের দেশে ফ্লাডলাইটে খেলার সুযোগ এখনও সীমিত নেদারল্যান্ডসের ক্রিকেটারদের জন্য। দেশের বাইরেও কৃত্রিম আলোয় ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই তাদের। বিশ্বকাপে এসেও অনুশীলনে ফ্লাডলাইট সুবিধা না পাওয়ার বিষয়টি সামনে এনেছেন কোচ রায়ান কুক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় হারের পর এই অনভ্যস্ততাকেই উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখছেন তিনি।