স্মরণীয় অভিষেকের পর কাউন্টি খেলার সুযোগ পেলেন মানব
আফগানিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট অভিষেকের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই রাউন্ডের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ার।