টানা ৫ বলে ৫ উইকেট নিয়ে র্যান্ডেলের বিশ্বরেকর্ড
নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়েছেন ব্রেট র্যান্ডেল। প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে টানা পাঁচ বলে পাঁচ উইকেট শিকার করেছেন এই ফাস্ট বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।