ব্রাসেলসের হয়ে খেলবেন সাকিব
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পাওয়ায় প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। বেলজিয়ামের টুর্নামেন্টের প্রথম আসরেই খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়্যাল ব্রাসেলস। ৬ থেকে ১৪ জুন হবে টুর্নামেন্টটি।