পূর্বাচল স্টেডিয়ামের আংশিক নকশা পরিবর্তনের ইঙ্গিত তামিমের
নৌকার আদলে হওয়ার কথা ছিল পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। নাম পরিবর্তনের সঙ্গে স্টেডিয়ামের নকশাও বদলের কথা জানিয়েছিলেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালও দিলেন নকশা পরিবর্তনের ইঙ্গিত। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।