চোটে আয়ারল্যান্ড সিরিজ শেষ, ইংল্যান্ড সফরও শঙ্কায় রেড্ডির
চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। একই সঙ্গে ইংল্যান্ড সফরের সাদা বলের সিরিজেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র। বদলি হিসেবে সূর্যাংশ শেজগেকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।