জুন-জুলাইয়ের পরিবর্তে ফেব্রুয়ারিতে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি
শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ২০২৭ সালের জুন-জুলাইয়ের পরিবর্তে টুর্নামেন্টটি এখন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে, যদিও পরিবর্তনের কারণ জানানো হয়নি।