ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব
প্রথমবারের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ‘ডিউনস টি-টোয়েন্টি লিগ’ নামে এই টুর্নামেন্ট আগামী অক্টোবরে মাঠে গড়ানোর কথা রয়েছে।ছয় দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এ লিগে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিংবা এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের দেখা যেতে পারে। ডিউনস টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো তাইফ শহরে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন।