ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ কলকাতার সাবেক ক্রিকেটারসহ ৩ জন
ফিক্সিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেভন সিয়ার্লেস। বিম১০ নামক টুর্নামেন্টে ম্যাচ পাতানোর দায়ে আরো দুই টিম অফিসিয়ালের সাথে শাস্তি দেয়া হয়েছে আইপিএল খেলা ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে। টুর্নামেন্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) দুর্নীতি বিরোধী কোডের আওতায় পড়ে। সেখানে অসংলগ্নতা পাওয়ায় অভিযোগ গঠন করে আইসিসি। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সিয়ার্লেস।