‘ইমরান সৎ মানুষ’, বলেই কেঁদে ফেললেন মিয়াঁদাদ
পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইমরান খানের সম্পর্কের গল্পে মতপার্থক্য ও বিতর্কের কমতি নেই। তবে দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সব ভেদাভেদ ভুলে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মিয়াঁদাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের কারাবাসের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মিয়াঁদাদ।