কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই
সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয় স্যার গ্যারি সোবার্সকে। এমনকি অনেকের চোখে সর্বকালের সেরা ক্রিকেটারদেরও একজন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। ক্রিকেট মাঠে একের পর এক রেকর্ড গড়ে ৮৯ বছর বয়সে বার্বাডোসের নিজ বাড়িতে মারা গেছেন ক্যারিবীয় কিংবদন্তি।