‘আম্পায়ারকে মারলে কয় ম্যাচ নিষেধাজ্ঞা’, মন্তব্য করে নিষিদ্ধ ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।