জাতীয় দলের সঙ্গেও যোগাযোগ থাকবে: সালাহউদ্দিন
সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। দলের সঙ্গে এদিন দেশ ছেড়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সম্প্রতি তিনি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে এইচপির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন জাতীয় দল থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ থাকবে।