ব্যাট হাতেই জবাব দিতে চান ইয়াসির
দীর্ঘ ৪ বছর ধরে জাতীয় দলে নেই ইয়াসির আলী রাব্বি। এমনকি সর্বশেষ বিপিএলে দলও পাননি তিনি। তাকেই এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছেন নির্বাচকরা। ইয়াসিরকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন বড় শট খেলার সামর্থ্যের কারণেই তাকে দলে নেয়া হয়েছে।