সোহানের হাফ সেঞ্চুরি ও বিপ্লবের লেগ স্পিনে বসুন্ধরার জয়
ওপেনিংয়ে নেমে ইমরানুজ্জামানের ফিফটিতে ভালো সূচনা পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। এরপর মিডল অর্ডারে অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড়ো ৭৩ রানের ইনিংসে ২৩৫ রান তোলে তারা। জবাব দিতে নেমে আমিনুল ইসলাম বিপ্লবের লেগ স্পিনের সামনে সুবিধা করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিপ্লবের চার উইকেট শিকারে বৃষ্টি আইনে তৃতীয় রাউন্ডের ম্যাচে ১০ রানের জয় পেয়েছে বসুন্ধরা।