আফিফের অপরাজিত সেঞ্চুরিতে সাউথ জোনের জয়
রাজশাহীতে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সাউথ জোন। সেন্ট্রাল জোনকে ৭ উইকেটে হারানোর বড় নায়ক আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিঠুন। এর মধ্যে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন আফিফ। আর হাফ সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মিঠুন।