‘অভিযুক্ত ৯ ক্রিকেটার দোষীও নয়, আবার নির্দোষও নয়’
নানান রকমের অভিযোগ থাকায় বিপিএলের সবশেষ আসরে খেলতে পারেননি এনামুল হক বিজয়-মোসাদ্দেক হোসেন সৈকতরা। তবে অভিযুক্ত ৯ ক্রিকেটার কী ধরনের অপরাধ করেছেন সেটা এখনো জানানো হয়নি। তাদের সবাই নির্দোষ কিনা সেটাও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আইনজীবী মাহিন এম রহমান অস্পষ্টতা আরও বাড়িয়ে জানালেন, তারা দোষীও নয়, আবার নির্দোষও নয়।