রেকর্ড পারিশ্রমিকে বিগ ব্যাশে ফিরছেন স্টোকস
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন বেন স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে আগামী মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। পুরো মৌসুমেই খেলতে পারবেন তিনি। নতুন চুক্তি কাঠামো চালুর পর তিনিই প্রথম বিদেশি ক্রিকেটার, যাকে সরাসরি চুক্তিতে দলে নিল কোনো ফ্র্যাঞ্চাইজি।