১৫ ছক্কায় হামজার বিধ্বংসী ১৬৪, প্রতিপক্ষ গুটিয়ে গেল ১৭ রানে
রুয়ান্ডার ওপেনার হামজা খান রোববার গ্যাবরোনেতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে আইভরি কোস্টের বিপক্ষে খেললেন টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। এদিন মাত্র ৬৫ বলে অপরাজিত ১৬৪ রান করেন হামজা।