নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন জেসি
আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।