বিশ্বকাপ শেষ শ্রেয়াঙ্কার চোটের কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাটিল। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে হেডিংলিতে পাওয়ার প্লের শেষ ওভারে ফিল্ডিং করতে গিয়ে তার গোড়ালিতে চোট লাগে।