ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে বিসিবি: নাফিস
২০১০ সালের পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় ১৭ বছর পর লর্ডসে ফেরার এই সফর অবশ্য আপাতত সীমাবদ্ধ থাকছে একটি টেস্টেই। তবে দীর্ঘ অপেক্ষার পরের এই সফরে আরো কিছু ম্যাচ যোগ করার করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা চলছে, আর সেই আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।