লাহোরের হয়ে জিএসএলে খেলবেন শামীম পাটোয়ারী
এবার গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। টুর্নামেন্টে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন শামীম নিজেই।