সূর্যবংশীকে ক্রিকেটের লামিন ইয়ামাল আখ্যা দিলেন বিলিংস
শনিবার মানসিংহ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। এমন ইনিংসে রেকর্ড বই তোলপাড় করে ফেলেছেন তিনি। ভারতীয় তরুণ এই ব্যাটারের ইনিংস দেখে তাকে বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করেছেন স্যাম বিলিংস।