সাকিব-তামিমদের সাবেক ‘গুরু’ এখন আফগানিস্তানের হেড কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জনাথন ট্রট। কানাডার বিপক্ষে জয় দিয়ে আফগান অধ্যায় শেষ করেছেন তিনি। ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন নিয়ে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেওয়া ট্রটের জায়গায় ৪ বছরের জন্য রিচার্ড পাইবাসকে খুঁজে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেবেন পাইবাস।