জাতীয় দল থেকে আগামীর ক্রিকেট: বাংলাদেশ ক্রিকেটের পথচলায় রবি
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রবির সম্পর্ক শুধু জাতীয় দলের পৃষ্ঠপোষকতায় সীমাবদ্ধ নয়। জাতীয় দল থেকে বয়সভিত্তিক ক্রিকেট, নারী ক্রিকেট থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা, বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রিকেটের একাধিক স্তরের সঙ্গে যুক্ত হয়েছে রবি। আর এই পথচলার সঙ্গে মিলে গেছে বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু স্মরণীয় সাফল্যের অধ্যায়ও।