দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচের দায়িত্বে যুবরাজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নিচ্ছে দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এবার তার সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংকে দায়িত্ব দিয়েছে।