বিগ ব্যাশে বেসরকারি মালিকানার যাত্রা, বিক্রি হচ্ছে রেনেগেডস
বিগ ব্যাশ লিগে বড় পরিবর্তনের পথে হাঁটছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের আলোচনার পর লিগের ক্লাবগুলোতে বেসরকারি বিনিয়োগের অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুরুতেই পুরো মালিকানা বিক্রির প্রক্রিয়ায় যাচ্ছে মেলবোর্ন রেনেগেডস। নতুন মালিকের অধীনে ২০২৭-২৮ মৌসুম থেকে মাঠে নামতে পারে দলটি।