আইপিএল শেষ সান্টনারের, বদলি খুঁজে নিলো মুম্বাই
কাঁধের চোটে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল সান্টনার। তার পরিবর্তে সাউথ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।