বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়, কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ মাহরুফের
নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠের বিশ্বকাপে সেমি ফাইনালে উঠতে না পারায় লঙ্কান দলের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ফারভিজ মাহরুফ। তিনি শ্রীলঙ্কা দলের পারফরম্যান্সকে ‘কষ্টদায়ক’ ও ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন।