এনপিএলে সাইফউদ্দিনকে চায় সাকিবের পোখারা, অপেক্ষা এনওসির
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আগামী আসরে খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকে। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভেড়াতে যোগাযোগ করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র পেলেই এনপিএলে খেলতে যাবেন সাইফউদ্দিন।