নাঈমের ১৭৬*, সাব্বির-আকবরের সেঞ্চুরি মিস
ঢাকা ও ময়মনসিংহের পর সিলেটের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন আকবর আলী। হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি করলেও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে এখনো তিন অঙ্কের ছোঁয়া পাননি রংপুরের অধিনায়ক। অন্য ম্যাচে নিজের চেনা ছন্দে ধরে রেখে ৮৪ রানের ইনিংস খেলেছেন রাজশাহীর সাব্বির রহমান। একই দলের হয়ে প্রথম সেঞ্চুরিতে ১৭৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন নাঈম আহমেদ।