মিরাজ কেন নেই, হৃদয় কেন টেস্ট দলে, জানালেন প্রধান নির্বাচক
আসন্ন জিম্বাবুয়ে সফরে একটি টেস্টই খেলবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকেও। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত নয়। ফলে এই টেস্টে মূল ক্রিকেটারদের কয়েকজনকে বিশ্রাম দেয়া প্রত্যাশিতই ছিল।