মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে স্থগিত আইসিসির সভা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসে ভ্রমণ জটিলতায় পড়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দল। এবার ঝামেলায় পড়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠেয় তিন দিনের বোর্ড সভা স্থগিত হয়ে গেছে যুদ্ধের প্রভাবে।