অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি দেখছেন হোয়াটমোর
বাংলাদেশ ক্রিকেট দলের অনেক সোনালি অধ্যায়ের সাক্ষী ডেভ হোয়াটমোর। ২০০৫ সালে নিজদের প্রথম টেস্ট জয় থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপে ভারত ও সাউথ আফ্রিকাকে হারানোর গৌরব এসেছিল তখনকার প্রধান কোচ হোয়াটমোরের হাত ধরে। সেই হোয়াটমোর এখন সামলাচ্ছেন আইসিসির সহযোগী দেশ মালয়েশিয়ার দায়িত্ব। দলকে নিয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজ খেলতে আসা হোয়াটমোর এখনো নিয়মিতই খোঁজ রাখেন বাংলাদেশের ক্রিকেটের। নিজ দেশ অস্ট্রেলিয়ার মাটিতে সফররত বাংলাদেশ দলকে ভালো করার টোটকাও দিয়েছেন এই কোচ।